কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯ এ ০১:২৪ PM
কন্টেন্ট: পাতা
| ক্রমিক নং | সেবার বিবরণ | সেবা প্রদানের পদ্ধতি | সেবা দানের সময়সীমা | প্রদেয় সরকারি ফি |
| 1। | নামজারি/ জমাভাগ/ জমা একত্রীকরণ ও রেকর্ড সংশোধন | আবেদন প্রাপ্তির পর যথাযথভাবে তদমত্মপূর্বক সংশ্লিষ্ট রেকর্ড/ দলিলাদি যাচাই ও উভয় পক্ষের শুনানী গ্রহণপূর্বক অনুমোদন। | ৩০ (ত্রিশ)কার্যদিবস | ক. আবেদনের জন্য কোর্ট ফি -২০ (বিশ) টাকা। খ. রেকর্ড সংশোধন/ হালকরণ ফি -১০০০ (এক হাজার) টাকা। গ. প্রতি কপি নামজারী খতিয়ান ফি -১০০ (একশত) টাকা। ঘ. নোটিশ জারী ফি -৫০ (পঞ্চাশ)টাকা। |
| 2। | ভূমি উন্নয়ন কর পরিশোধ | ইউনিয়ন ভূমি অফিসে মালিকানা যাচান্তে ভূমি উন্নয়ন কর পরিশোধ সাপেক্ষে দাখিলা প্রদান। | ০১ (এক) কার্যদিবস | ক. সরকার কর্তৃক নির্ধারিত হার। |
| 3। | কৃষি খাস জমি বন্দোবস্ত | নির্ধারিত ফরমে আবেদন গ্রহণ ও প্রকৃত ভূমিহীন বাছাই সাপেক্ষে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে বন্দোবস্ত প্রস্তাব অনুমোদনের পর রেকর্ড সংশোধন ও কবুলিয়ত প্রদান। | ৩০-৬০ কার্যদিবস | ক. সরকার কর্তৃক নির্ধারিত সেলামি। |
| 4। | অকৃষি খাস জমি বন্দোবস্ত | আবেদন প্রাপ্তি সাপেক্ষে যাচাইপূর্বক নথি সৃজনক্রমে বন্দোবস্তের প্রস্তাব উর্ধ্বতন কর্তৃপক্ষবরাবর প্রেরণ। | ৩০ (ত্রিশ)কার্যদিবস | ক. আবেদনের জন্য কোর্ট ফি -২০ (বিশ) টাকা। খ. সরকার কর্তৃক নির্ধারিত সেলামি। |
| 5। | অর্পিত সম্পত্তি বন্দোবস্ত/ নবায়ন | আবেদন প্রাপ্তির পর তদন্ত সাপেক্ষে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অনুমোদনের পর নির্ধারিত লীজমানি আদায়পূর্বক একসনা লীজ প্রদান/ নবায়ন। | ০৭-১৪ কার্যদিবস | ক. আবেদনের জন্য কোর্ট ফি -২০ (বিশ) টাকা। খ. সরকার কর্তৃক নির্ধারিত লীজমানি। |
| 6। | হাট বাজারের চান্দিনা ভিটি একসনা বন্দোবস্ত প্রদান/ নবায়ন | আবেদন প্রাপ্তির পর তদন্ত সাপেক্ষে জেলা প্রশাসক কর্তৃক অনুমোদনের পর নির্ধারিত লীজমানি আদায়পূর্বক একসনা লীজ প্রদান/ নবায়ন। | ৩০ (ত্রিশ)কার্যদিবস | ক. আবেদনের জন্য কোর্ট ফি -২০ (বিশ) টাকা। খ. সরকার কর্তৃক নির্ধারিত লীজমানি। |
| 7। | পরিত্যক্ত সম্পত্তি একসনা লীজ/ নবায়ন | আবেদন প্রাপ্তি সাপেক্ষে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক তদন্ত করা ও কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নির্ধারিত লীজমানি আদায়পূর্বক একসনা লীজ প্রদান/ নবায়ন। | ১৫ (পনেরো)কার্যদিবস | ক. আবেদনের জন্য কোর্ট ফি -২০ (বিশ) টাকা। খ. সরকার কর্তৃক নির্ধারিত লীজমানি। |
| 8। | সায়রাত মহাল ব্যবস্থাপনা | উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ প্রাপ্তির পর ইজারাদার বরাবর সায়রাত মহালের দখল প্রদান। | ০৭ (সাত)কার্যদিবস |
|
| 9। | ভূমির মালিকানা সনদপত্র প্রদান | আবেদন প্রাপ্তির পর সরেজমিন তদন্ত অন্তে সংশ্লিষ্ট কাগজপত্রাদি যাচাইপূর্বক সনদ প্রদান করা হন। | ১০ (দশ)কার্যদিবস | ক. আবেদনের জন্য কোর্ট ফি -২০ (বিশ) টাকা।
|
| 10। | ভূমির শ্রেনী পরিবর্তন | আবেদন প্রাপ্তির পর যথাযথভাবে তদমত্মপূর্বক জেলা প্রশাসক এর অনুমোদন সাপেক্ষে ভূমির শ্রেনী পরিবর্তন করে রেকর্ড সংশোধন। | ৩০ (ত্রিশ)কার্যদিবস | ক. আবেদনের জন্য কোর্ট ফি -২০ (বিশ)টাকা। |
| 11। | নামজারী/জমাখারিজ বাতিল/ সংশোধন সংক্রান্ত মিস কেস | আবেদন প্রাপ্তি সাপেক্ষে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক তদন্ত করা ও সংশ্লিষ্ট নামজারী নথি পার্যালোচনা এবং বাদী বিবাদীর শুনানী গ্রহণপূর্বক সিদ্ধান্ত গ্রহণ। | -- | আবেদনের জন্য কোর্ট ফি -২০ (বিশ) টাকা।
|
| 12। | অভিযোগ ও বিবিধ আবেদনের উপর কার্যক্রম গ্রহণ | অভিযোগ/ আবেদন প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করত: প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ/ পরামর্শ প্রদান। | -- | আবেদনের জন্য কোর্ট ফি -২০ (বিশ) টাকা।
|
যে কোন বিষয়ে অভিযোগ/ পরামর্শ/ মতামতের জন্য :
| সহকারী কমিশনার (ভূমি) ফোন : ০৫৯২২-৫৬০৭৮ মোবাইল : ০১৮৫৬-৪৯০৬৮৭ ই-মেইল : acladitmari@yahoo.com |
| উপজেলা নির্বাহী অফিসার ফোন : ০৫৯২২-৫৬০০১ মোবাইল : ০১৮৫৬-৪৯০৬৮২ ই-মেইল:unoaditmari@mopa.gov.bd |
| অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফোন : ০৫৯১-৬১৩০৮ মোবাইল : ০১৮৫৬-৪৯০৬৭৭ ই-মেইল:adcrevlalmonirhat@gmail.com |
| জেলা প্রশাসক ফোন : ০৫৯১-৬২০২০ মোবাইল : ০১৭১৩-২০১৫০১ ই-মেইল:dclalmonirhat@mopa.gov.bd |